
সাহিত্যের পরতে পরতে জমে থাকা জীবনের রঙিন গল্প, হৃদয়ের গোপন কান্না আর সময়ের বয়ান নিয়ে আসছে আমার নতুন বই “সেরা কথা”। এই বইয়ে যা লেখা হয়েছে, তা কেবল আমার কলমের সৃষ্টি নয়—এ যেন পাঠকের মনে জমে থাকা অভিমত, অনুভব ও ভাবনারই প্রতিচ্ছবি। এই বই একদিকে যেমন পাঠকের অনুভূতির আয়না, তেমনি অন্যদিকে সময়ের এক নির্লিপ্ত দলিল। দীর্ঘ সাহিত্যযাত্রায় চলার পথে পাঠকদের ভালোবাসা, সমালোচনা আর অনুপ্রেরণাই এই বইয়ের প্রতিটি শব্দে প্রাণ সঞ্চার করেছে। “সেরা কথার সেরা বই”—এটি পাঠকের কথায় গড়া, পাঠকের জন্যই লেখা। এখন সময় বই পড়ার, বই বেছে নেওয়ার, এবং প্রিয়জনকে বই উপহার দেওয়ার। বই কিনুন, বই পড়ুন, বই উপহার দিন।
– মো. কামাল উদ্দিন