যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন গ্রেপ্তার

0
10

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করেছে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল। গত ৩ অক্টোবর রাত ৯টা ২০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জুবায়ের আহম্মদ (২৩), মো. মেহেদী হাসান (২৪) ও মো. ইমন হোসেন পলাশ (২২)।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই দিন ওয়ারী ও মতিঝিল বিভাগে বিশেষ অভিযান পরিচালনার দায়িত্বে ছিল সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল। অভিযানের একপর্যায়ে যাত্রাবাড়ী চৌরাস্তার মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুবায়ের আহম্মদের বাবার নাম মো. আব্দুল জলিল এবং মায়ের নাম শাহানাজ আক্তার ভানু। তিনি যাত্রাবাড়ী থানাধীন এলাকার বাসিন্দা। মেহেদী হাসানের বাবার নাম মো. ইসমাইল হোসেন এবং মায়ের নাম মুক্তা বেগম। তার ঠিকানা যাত্রাবাড়ীর বাঁশপট্টি গলি। অপর গ্রেপ্তার ইমন হোসেন পলাশের বাবার নাম আলেক ব্যাপারী এবং মায়ের নাম পারুল বেগম। তার বাড়ি বাড্ডা থানাধীন বেড়াইদ এলাকায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, গ্রেপ্তার জুবায়ের আহম্মদের বিরুদ্ধে ২০২১ সালের ১ জুলাই যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় একটি মামলা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ইমন হোসেন পলাশের বিরুদ্ধে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় দণ্ডবিধির ৩৫৬ ও ৩৬৯ ধারায় একটি মামলা রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here