রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ হোসনে আরা বেগম ওরফে হাসু বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল।
মঙ্গলবার (৬ অক্টোবর) পরিচালিত এ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হোসনে আরা বেগম কুমিল্লা জেলার কোতোয়ালি থানার পাঁচথুবি ইউনিয়নের পশ্চিম জেলেপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম আবুল কালাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কুমিল্লা থেকে ঢাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহনের সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে।

