মোহাম্মদপুর থানার মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

By admin
1 Min Read

ঢাকার মোহাম্মদপুর থানায় দায়ের করা মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুর নবী প্রকাশ রিপনকে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, মো. নুর নবী প্রকাশ রিপন দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে র‌্যাব-৭-এর একটি দল চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকার মোহাম্মদপুর থানার একটি মাদক মামলায় আদালত কর্তৃক ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত আসামি বলে জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

Share This Article
Leave a Comment