অসামান্য সমাজসেবায় মো. মাহফুজুর রহমান সম্মানিত—এশিয়ান এক্সিলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৫ অর্জন”

By admin
4 Min Read

কাঠমান্ডু, নেপাল | দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক বন্ধুত্ব সুদৃঢ় করা, পর্যটন উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময় জোরদার করার লক্ষ্যে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সফলভাবে অনুষ্ঠিত হলো এশিয়ান এক্সিলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস–২০২৫। আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন এই আয়োজনটি অনুষ্ঠিত হয় শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৫, খ্যাতনামা হোটেল জি রামায়ণায়। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে নীতিনির্ধারক, জনপ্রতিনিধি, কূটনীতিক, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মাননীয় মন্ত্রী মি. বাবলু গুপ্তা। তাঁর বক্তব্যে তিনি বলেন, পর্যটন ও বাণিজ্য দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি। টেকসই উন্নয়নের জন্য আঞ্চলিক পর্যায়ে সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। তিনি নেপাল, বাংলাদেশ ও ভুটানের মধ্যে যুবসমাজের সম্পৃক্ততা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বও তুলে ধরেন।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেপাল সরকারের জ্বালানি, নগর উন্নয়ন, পরিবহন ও পানি সম্পদ বিষয়ক মাননীয় মন্ত্রী মি. কুলমান ঘিসিং। তিনি বলেন, টেকসই জ্বালানি ব্যবস্থাপনা, স্মার্ট নগর উন্নয়ন এবং শক্তিশালী আঞ্চলিক সংযোগ দক্ষিণ এশিয়ার দীর্ঘমেয়াদি অগ্রগতির জন্য অপরিহার্য। এশিয়ান এক্সিলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ডসের মতো প্ল্যাটফর্মগুলো আঞ্চলিক অংশীদারিত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নেপালের সাবেক মন্ত্রী ও দীর্ঘদিনের প্রতিনিধি পরিষদ সদস্য মি. একনাথ ঢাকাল, সাবেক সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী মি. আনন্দ প্রসাদ পোখরেল, প্রতিনিধি পরিষদের সদস্য মিস তারা লামা তামাং, ভুটানের CRC (UN)–এর ভাইস প্রেসিডেন্ট ড. রিনচেন চোপেল, ধুলিখেল পৌরসভার মেয়র মি. অশোক ব্যাঞ্জু এবং নেপালের স্বনামধন্য উদ্যোক্তা ও জেড গার্মেন্টস প্রাইভেট লিমিটেড–এর সিইও মিস জাশমিন বানু। বক্তারা সম্মিলিতভাবে বলেন, পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্য দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের শক্তিশালী মাধ্যম। অসামান্য সমাজসেবায় সম্মানিত মি. মাহফুজুর রহমান বাংলাদেশের প্রতিনিধিত্ব করে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান। তাঁর বক্তব্যে তিনি সীমান্তপাড়ি সহযোগিতা, সামাজিক স্থিতিশীলতা এবং নিরাপদ ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।সমাজসেবা, জননিরাপত্তা ও কমিউনিটি এনগেজমেন্টে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে প্রদান করা হয় এশিয়ান এক্সিলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস–২০২৫। পুরস্কার প্রদানকালে বক্তারা নাগরিক শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধে অবিচল থেকে দায়িত্ব পালনের জন্য তাঁর প্রশংসা করেন।অনুষ্ঠানের শুরুতে নেপাল–বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি–র পরিচালক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান স্বাগত বক্তব্য দেন। তিনি নেপাল ও বাংলাদেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পর্যটন, ব্যবসা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট–এর নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মজনু। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো একটি অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বৈশ্বিক অর্থনীতিতে এই অঞ্চলের অবস্থান আরও শক্তিশালী হবে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ এশিয়ান বিজনেস পার্টনারশিপ–এর পরিচালক মিস নেপা আক্তার। শেষ পর্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন দেশের শিল্পীরা অংশগ্রহণ করে দক্ষিণ এশিয়ার বৈচিত্র্যময় সংস্কৃতি ও অভিন্ন ঐতিহ্য তুলে ধরেন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও আঞ্চলিক সম্প্রীতির আবহ তৈরি হয়। অনুষ্ঠানটির আয়োজন করে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ (SABP)। আয়োজকরা জানান, দক্ষিণ এশিয়াজুড়ে সহযোগিতা, অংশীদারিত্ব ও যৌথ উন্নয়ন আরও জোরদার করতে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Share This Article
Leave a Comment