চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন”

By admin
1 Min Read

নতুন নেতৃত্বে চট্টগ্রাম প্রেস ক্লাব অগ্রযাত্রায় উজ্জ্বল ভবিষ্যতের পথে চট্টগ্রাম, ১০ ডিসেম্বর: চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি ও অন্তর্বর্তীকালীন বার্ষিক মিলনমেলায় অংশগ্রহণকারী সকল সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক মো. কামাল উদ্দিন। তিনি বিশেষভাবে প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি জনাব জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ সকল নির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মো. কামাল উদ্দিন বলেন, “নতুন কমিটির নেতৃত্বে চট্টগ্রাম প্রেস ক্লাব সকল প্রতিকুলতা পেরিয়ে সামনের দিকে দূর্বার গতিতে অগ্রসর হবে, ইনশাআল্লাহ। প্রেস ক্লাবের সকল সদস্যদের পেশাদারিত্ব ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের মানোন্নয়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” তিনি আরও বলেন, “চট্টগ্রাম প্রেস ক্লাব পরিবারের সকল সদস্যের সুস্থতা ও নেক হায়াত কামনা করি। নতুন কমিটিকে সকলের সহযোগিতা ও উদাত্ত আহবান রইল, যাতে সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সাংবাদিকতার মান আরও সমৃদ্ধ ও শক্তিশালী হয়।” চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন কমিটি এবং বার্ষিক মিলনমেলায় অংশগ্রহণকারী সদস্যদের প্রতি এই শুভেচ্ছা ও অভিনন্দন নতুন উদ্যম, একতা এবং প্রতিশ্রুতির প্রতীক হিসেবে গণ্য করা হচ্ছে। সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজের পক্ষ থেকে বিশেষভাবে চট্রল চিত্র, সময়ে আলো পত্রিকা, দৈনিক ভোরের আওয়াজ, দি টুরিস্ট কথা টিভি এবং সকল গণমাধ্যমকে অভিনন্দন জানানো হয়, যারা সাংবাদিকতার মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন

Share This Article
Leave a Comment