“মানবতার সেবায় নতুন দিগন্ত: লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট-এর ২০২৬–২০২৭ সেবা বছরের পিএসটি টিম গঠন”

By admin
3 Min Read

মানবতার কল্যাণে নিবেদিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট, লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ-এর ২০২৬–২০২৭ সেবা বছরকে সামনে রেখে গঠিত হয়েছে নতুন নেতৃত্ব কাঠামো। উক্ত সেবা বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে একটি দক্ষ, গতিশীল ও অভিজ্ঞ তিন সদস্যবিশিষ্ট পিএসটি (প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ট্রেজারার) টিম গঠন করা হয়েছে। ইতোমধ্যে এই টিমের অনুমোদনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ক্লাবের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রস্থ লায়ন্স ইন্টারন্যাশনালের সেন্ট্রাল অফিসে প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অচিরেই পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করা হবে। এই মনোনয়ন শুধু একটি সাংগঠনিক পদায়ন নয়, বরং এটি একটি দায়িত্ববোধ, আস্থা ও নেতৃত্বের প্রতিফলন। নির্বাচন পরিচালনা কমিটির বিজ্ঞ ও দূরদর্শী নেতৃবৃন্দ যেভাবে পিএসটি টিম গঠন করেছেন, তা ক্লাবের ভবিষ্যৎ পথচলার জন্য একটি দৃঢ় ভিত্তি রচনা করবে বলে মনে করা হচ্ছে। এ উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয়েছে সম্মানিত প্রাক্তন জেলা গভর্নর লায়ন এস. এম. শামসুদ্দিন এমজেএফ, ইনকামিং জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ, ক্লাবের অভিজ্ঞ উপদেষ্টা পরিষদ, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, ২০২৫–২০২৬ সেবা বছরের সফল প্রেসিডেন্ট ও সেক্রেটারি এবং সকল নিবেদিতপ্রাণ ফেলো লায়নদের প্রতি। তাঁদের দিকনির্দেশনা, সহযোগিতা ও অনুপ্রেরণাই আগামী দিনের পথচলায় শক্তির উৎস হয়ে থাকবে। পিএসটি টিম দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, একটি ক্লাবের সাফল্য নির্ভর করে তার সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা এবং মানবিক দায়বদ্ধতার ওপর। সেই আলোকে ২০২৬–২০২৭ সেবা বছরে ক্লাবের কার্যক্রমকে আরও বিস্তৃত, যুগোপযোগী ও ফলপ্রসূ করার লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবদান রাখা, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন সহায়তা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে। উল্লেখযোগ্য বিষয় হলো—এই ক্লাব থেকেই জেলা গভর্নর নির্বাচিত হওয়ার গৌরব অর্জিত হয়েছে, যা ক্লাবের জন্য এক অনন্য সম্মান ও গর্বের বিষয়। এর ফলে ক্লাবের প্রতি প্রত্যাশা যেমন বেড়েছে, তেমনি দায়িত্বও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এই বাস্তবতায় নতুন পিএসটি টিম প্রতিশ্রুতিবদ্ধ তারা নেতৃত্ব, সততা ও সেবার মন্ত্রে উজ্জীবিত হয়ে ক্লাবকে একটি আদর্শ মানবিক সংগঠনে পরিণত করতে কাজ করবে। এ প্রেক্ষাপটে ক্লাবের সকল সম্মানিত লায়ন নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি আন্তরিক আহ্বান জানানো হয়েছে—তারা যেন আগামী সেবা বছরে প্রতিটি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেন। শুধু উপস্থিতি নয়, বরং চিন্তা, পরিকল্পনা ও বাস্তবায়নের প্রতিটি ধাপে নিজেদের সম্পৃক্ত রেখে ক্লাবকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আর্থিক, মানসিক ও নৈতিক সমর্থনের মাধ্যমে ক্লাবের প্রতিটি উদ্যোগকে সফল করে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। বার্তায় আরও বলা হয়েছে, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ টিমই পারে একটি সংগঠনকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও সহমর্মিতার ভিত্তিতে গড়ে উঠা এই বন্ধনই হবে আগামী দিনের সাফল্যের মূল চালিকাশক্তি। সবশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়েছে—তিনি যেন সকলকে মানবসেবার এই মহান কাজে একতাবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন, আমাদের নিয়তকে কবুল করেন এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট-এর ২০২৬–২০২৭ সেবা বছরকে সাফল্যমণ্ডিত ও কল্যাণকর করে তোলেন।
আমিন।

Share This Article
Leave a Comment