চট্টগ্রামে অসামাজিক কার্যকলাপ রোধে কোতোয়ালী থানার অভিযান, ওসি আবদুল করিমের নেতৃত্বে ১২ জন আটক

By Wahed
1 Min Read

চট্টগ্রাম নগরীতে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। ওসি আবদুল করিমের দৃঢ় নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে নগরীর স্টেশন রোডের হোটেল গেইটওয়ে আবাসিক হোটেল থেকে ১২ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোতোয়ালী থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করে। এতে জানানো হয়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে হোটেলের ভেতরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় তাদের আটক করা হয়।

অভিযান প্রসঙ্গে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, “চট্টগ্রামকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। অসামাজিক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “নিয়মিত অভিযানের মাধ্যমে নগরীর অপরাধ দমন ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে কোতোয়ালী থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনসচেতনতা এবং সমাজের সকল স্তরের সহযোগিতা পেলেই এ ধরনের অপরাধ নির্মূল সম্ভব।”

আটককৃতদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

ওসি আবদুল করিমের নেতৃত্বে পরিচালিত এই ধরনের অভিযান নগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ জাগিয়ে তুলছে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে।

Share This Article
Leave a Comment