
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাতভর অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, তাজা গুলি, সামুরাই এবং বিপুল পরিমাণ মাদকসহ ১৫ জনকে আটক করেছে র্যাব-২। র্যাব-২ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৫ জনকে আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, তাজা গুলি, একটি সামুরাইসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ মাদকও জব্দ করা হয়েছে। র্যাব-২ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে। রাজধানীতে অস্ত্র ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে র্যাব।