
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ১৯ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার এসআই মো. আসাদুজ্জামান, এএসআই সোহেল আহমেদ, এএসআই রিগান চাকমা, এএসআই হেলাল হোসেন ও এএসআই ইসমাইল হোসেনসহ একটি দল নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি মো. জয়নালকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, জয়নালের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, চুরি, বিস্ফোরক ও ডাকাতির প্রস্তুতিসহ মোট সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এরপর একই অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি মো. মনজুরকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, মনজুরের বিরুদ্ধে চট্টগ্রাম ও ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।