
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে বন্যা কবলিত পাঁচ শতাধিক দুর্গত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ শে জুলাই, শুক্রবার দিনভর পশ্চিম ডলু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুল মান্নান, অর্থ সম্পাদক জামাল উদ্দিন। ফ্রি চিকিৎসা ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহবায়ক ইনাম ইলাহি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহাম্মদ। বক্তারা বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে এবং দুর্গত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের মানবিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুমিনুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন ও লায়ন মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সম্পাদক হাজী মাইন উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম বাচ্চু, সহ-দপ্তর সম্পাদক সোয়াবুল আলম নিরব, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়ংকা দত্ত, খালেদা আক্তার বিথী ।সদস্য ওয়াহিদুর রহমান, শামীমা আক্তার চুমকী, মারুফা আক্তার ও মোস্তফা কামাল প্রমুখ। দিনব্যাপী এই ক্যাম্পে অভিজ্ঞ সাতজন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।