শাহা আলম হাওলাদারের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি

By admin
2 Min Read

গণদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহা আলম হাওলাদার আজ ১৬ জুলাই ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গণদলের চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী এবং মহাসচিব আবু সাঈদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা বলেন, শাহা আলম হাওলাদার ছিলেন গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সৈনিক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, সাহস ও আদর্শিক দৃঢ়তার মাধ্যমে গণমানুষের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে গেছেন। নেতৃদ্বয় আরও বলেন, শাহা আলম হাওলাদারের মৃত্যু শুধু গণদলের জন্য নয়, জাতীয় রাজনীতির জন্যও এক অপূরণীয় ক্ষতি। তার প্রস্থান রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে। তিনি ছিলেন একজন সংগ্রামী, মানবিক ও দায়িত্বশীল নেতা, যার অবদান দলীয় গণ্ডি পেরিয়ে দেশ ও জনগণের কল্যাণে স্মরণীয় হয়ে থাকবে।
রাজনীতির ব্যস্ত পথচলায় তিনি অসংখ্য মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন। তার আদর্শ, ত্যাগ ও সংগ্রামের স্মৃতি আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
মরহুম শাহা আলম হাওলাদারকে তার নিজ জন্মস্থান পিরোজপুরের ভান্ডারিয়ায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন। আমিন।

Share This Article
Leave a Comment