সিএমপি আকবরশাহ থানার অভিযানে ৪ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২ ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা

By admin
1 Min Read

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার চারজন পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত দুটি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়।  পুলিশ সূত্রে জানা যায়, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামানের নির্দেশনায় এবং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে এসআই (নিঃ) রবিউল হোসেন, এএসআই (নিঃ) মেজবাহ উদ্দিন, এএসআই (নিঃ) মো. জসিম উদ্দিনসহ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১ জুলাই ২০২৬ তারিখ রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত আকবরশাহ থানাধীন ইস্পাহানী সি-গেট ও পাহাড়তলী থানার নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আকবরশাহ থানার মামলা নং-৪০, তারিখ ২৮ জুন ২০২৬, ধারা ৪৫৭/৩৮০/৪২৭-এর চার আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন তাকবির হোসেন রিয়াদ (২৫), নুরুন্নবী (২২), রাকিব হোসেন (২৪) এবং ইউনুস হৃদয় প্রকাশ বড় বাচা (৪৮)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশির মাধ্যমে তাদের দখল থেকে চোরাইকৃত দুটি ল্যাপটপ এবং একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে আকবরশাহ থানা পুলিশ।

Share This Article
Leave a Comment