আরও কমলো আন্তর্জাতিক বাজারে তেলের দাম

By admin
1 Min Read

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা ঘিরে আশাবাদ তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন। এর প্রভাবেই বাজারে তেলের দাম নিম্নমুখী রয়েছে। খবর আলজাজিরার। মঙ্গলবার সকাল পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের আগস্ট ডেলিভারির ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৬৪ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ কমে ৭২ দশমিক ৫১ মার্কিন ডলারে নেমে এসেছে। বর্তমান দাম গত মাসের সমাপনী মূল্যের তুলনায় প্রায় ২০ ডলার বা ২২ শতাংশ কম। বিশ্লেষকদের মতে, কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনা নিয়ে ইতিবাচক প্রত্যাশা তৈরি হওয়ায় বৈশ্বিক তেল সরবরাহে স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা বেড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি আপাতত শান্ত থাকায় বাজারে স্বস্তি ফিরেছে। এখন বিনিয়োগকারীদের প্রধান নজর যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য আলোচনার অগ্রগতি এবং এর প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারের গতিপ্রকৃতির ওপর।

Share This Article
Leave a Comment