দুবাইয়ে আন্তর্জাতিক ব্যবসা পুরস্কারে সম্মানিত বাংলাদেশী রিয়াজুল ইসলাম ফিহান

By admin
3 Min Read

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই :
উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির পর দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে নতুন করে গতি ফিরেছে। সংকট কাটিয়ে উঠতে শীর্ষ আবাসন কোম্পানিগুলো আকর্ষণীয় অফার ও কম মূল্যে প্রকল্প বাজারজাত করছে, ফলেবিনিয়োগকারীদের আগ্রহও বাড়ছে। বিশেষ করে দূরদর্শী বিনিয়োগকারীরা বর্তমান পরিস্থিতিকে সম্ভাবনাময় সুযোগ হিসেবে দেখছেন।
খাতসংশ্লিষ্টদের মতে, যুদ্ধ পরিস্থিতির সময় আবাসন খাতে ধস নামার আশঙ্কা থাকলেও বাস্তবে তা ঘটেনি। বরং নিরাপত্তা ও স্থিতিশীলতার কারণে দুবাই এখনো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আস্থার জায়গা ধরে রেখেছে। ফলে বাজারে ধীরে ধীরে ক্রয়-বিক্রয় বাড়ছে। গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে দুবাইয়ে আজিজি ডেভলপমেন্টস একটি বৃহৎ আবাসন মেলার আয়োজন করে, যেখানে শতাধিক এজেন্ট ও গ্রাহকরা অংশ নেন। মেলার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় আজিজি পার্টনারশিপ অ্যাওয়ার্ড ২০২৬, যেখানে সেরা ব্রোকারদের সম্মাননা দেওয়া হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশি মালিকানাধীন ডেজার্ট রাইজ রিয়েল এস্টেটও উল্লেখযোগ্য সাফল্যের জন্য স্বীকৃতি পায়। দুবাইভিত্তিক ডেজার্ট রাইস রিয়েল এস্টেট এবং রোভার সাইবার -এর প্রতিষ্ঠাতা ও সিইও রিয়াজুল ইসলাম ফিহান বলেন, রিয়েল এস্টেট খাতে তার ২০ বছরের অভিজ্ঞতায় তিনি দুবাইয়ের ধারাবাহিক অগ্রগতি প্রত্যক্ষ করেছেন। তিনি জানান, ফিনটেক, ব্লকচেইন, টোকেনাইজেশন ও মেটাভার্স প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে তারা ভবিষ্যৎমুখী বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে কাজ করছেন। তিনি আরও বলেন, তাদের ১০০% কমপ্লায়েন্স, জিরো লস উদ্যোগ, যা ভেটিসি প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত, বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করছে। পাশাপাশি কর ও ভ্যাট প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রেও তারা কাজ করছেন। এদিকে, কোম্পানীর সিনিয়র প্রপার্টি কনসালটেন্টদের মতে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা ইউএই’র রিয়েল এস্টেট খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। বরং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে বাজার আরও সক্রিয় হয়ে উঠেছে।দুবাইয়ে ইমার,নাখিল,দামেক প্রপারটিস, সোভা রিয়ালিটি,দানব প্রপারটিস-এর মতো প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজন আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগ বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে। প্রবাসী ব্যবসায়ীদের মতে, দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে বাংলাদেশিদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। অনুকূল বৈশ্বিক পরিস্থিতি বজায় থাকলে ভবিষ্যতে বাংলাদেশি উদ্যোক্তারা বড় বড় মেগা প্রকল্পে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাও তৈরি হবে। সম্প্রতি ওয়ান ইউএই ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬-এ রিয়েল এস্টেট ইনোভেশন ও ফিনটেকে ভিশনারি এক্সেলেন্স ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন রিয়াজুল ইসলাম ফিহান। দুবাইয়ের কমরেড হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শেখ সাকর আলী বিন সাইয়েদ আল নয়িমি,আজিজি ডেভলপমেন্টের ফাউন্ডার ও চেয়ারম্যান মিরওয়াজ আজিজি তার হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে রাজপরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। তারা ইউএই’র তেলবহির্ভূত অর্থনীতিতে অবদান রাখা উদ্যোক্তাদের সম্মান জানান।

Share This Article
Leave a Comment