আক্কেলপুরে টার্মিনালে পার্কিং করা বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

0
118

জয়পুরহাটের আক্কেলপুরে টার্মিনালে পার্কিং অবস্থায় থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে আক্কেলপুর ফিলিং স্টেশনের পাশে রাখা ‘আল্লাহর দান’ নামের বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির সামনের অংশ, জানালার কাচ ও ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে যায়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বাসচালক মো. আরিফুল ইসলাম বলেন, “ভোর চারটার দিকে ঘুম ভেঙে দেখি বাসে আগুন। প্রথমে আমরা নিজেরাই পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা করি। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে।” বাসমালিক মো. আফজাল হোসেন জানান, “রাতেই বাসটি টার্মিনালে পার্ক করা হয়েছিল। কীভাবে আগুন লাগল বুঝতে পারছি না। প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।” উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল কাদের বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here