শীত আরও বাড়বে কি না জানাল আবহাওয়া অধিদপ্তর

0
134

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। একই সঙ্গে দেশের উত্তরপূর্বাঞ্চলের কিছু এলাকায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পাঁচ দিনের আবহাওয়া বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে উত্তরপূর্বাঞ্চলের কিছু স্থানে হালকা কুয়াশা দেখা দিতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা প্রায় স্থির থাকবে। বৃহস্পতিবার সকাল ৯টার পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পাশাপাশি উত্তরপূর্বাঞ্চলে ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের আবহাওয়া একই রকম থাকবে—আংশিক মেঘলা আকাশ, শুষ্ক পরিবেশ এবং উত্তরপূর্বাঞ্চলে হালকা কুয়াশা। সারা দেশে রাত-দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই চিত্র—আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া, এবং ভোরে উত্তরপূর্বাঞ্চলে কুয়াশার সম্ভাবনা। এ সময় তাপমাত্রা সামান্য কমবে। রোববার (৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া মোটামুটি একই থাকবে। উত্তরপূর্বাঞ্চলে ভোরে হালকা কুয়াশা হতে পারে, তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here