যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ অবৈধ শাপলাপাতা মাছ জব্দ

0
116

ঢাকা-বাউফল ও দশমিনা রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস থেকে ৫টি অবৈধ শাপলাপাতা মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছের মোট ওজন প্রায় ৪৯৮ কেজি, যা সাড়ে ১২ মণের বেশি। রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাউফল থানার সামনে অভিযান চালিয়ে এই মাছ জব্দ করা হয়। বাউফল বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জমান সোহাগ জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শাপলাপাতা মাছ ধরা, হত্যা, পরিবহন বা বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও চোরাচালানের মাধ্যমে এসব মাছ ঢাকা থেকে বাউফলে আনা হয়। তিনি আরও বলেন, “গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে, অন্তরা পরিবহনের একটি বাসে অবৈধ শাপলাপাতা মাছ পরিবহন করা হচ্ছে। এরপর দ্রুত অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here