দুই দিন ৯ ঘণ্টা তিন এলাকায় বিদ্যুৎ থাকবে না

0
131

জাতীয় গ্রিড লাইনে রক্ষণাবেক্ষণ কাজের কারণে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায় দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২৭ ও ২৯ নভেম্বর প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় কালীগঞ্জ, সেভেন রিংস ও জাংগালিয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ থানা এবং প্রোপার ফিডার বিকল্পভাবে সচল রাখা হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের অংশ হিসেবে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি নির্ধারিত দুই দিনে সবার সহযোগিতা কামনা করেছে গাজীপুর পবিস-১ এর কালীগঞ্জ জোনাল অফিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here