‘বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত নিরাপদ কর্ণফুলী চাই’— তরুণ সমাজের আয়োজনে আলোচনা সভা

By admin
1 Min Read

“বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত নিরাপদ কর্ণফুলী চাই”—এ প্রত্যয় ধারণ করে কর্ণফুলীতে অনুষ্ঠিত হয়েছে বৈষম্যমুক্ত ও বেকারমুক্ত তরুণ সমাজ গঠন এবং দূষণমুক্ত নিরাপদ পরিবেশ প্রতিষ্ঠা শীর্ষক আলোচনা সভা। বৃহস্পতিবার সন্ধ্যায় কর্ণফুলীর খুইদ্দারটেকের একটি রেস্টুরেন্টে সচেতন নাগরিক ও তরুণ সমাজের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রাম ও দৈনিক আমাদের বাংলার সম্পাদক ও প্রকাশক, লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী বিপ্লবী সাংবাদিক ও মজলুম জননেতা মিজানুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সম্পাদক কামাল উদ্দিন। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাবেক মুখপাত্র এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ এর সদস্য সচিব মাহবুবা ইলা খাদিজা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়। এরপর তরুণদের বেকারত্ব দূরীকরণ ও বৈষম্যমুক্ত কর্ণফুলী গড়ার লক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য দেন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ এর যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ তানভীর হোসাইন। এছাড়া বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপলস বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক মিনহাজ ও কর্ণফুলী উপজেলার সদস্য সচিব আরিফুল ইসলাম আতিফ। সভায় মাহুমা, হায়দারসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, শিক্ষার্থী ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বৈষম্য, বেকারত্ব, পরিবেশ দূষণ ও নাগরিক নিরাপত্তাহীনতা দূর করে উন্নত, মানবিক ও নিরাপদ কর্ণফুলী গড়ার আহ্বান জানান। তারা আরও বলেন, সচেতন তরুণ জনগোষ্ঠীর অংশগ্রহণই কর্ণফুলীর ভবিষ্যৎ উন্নয়নের মূল শক্তি।

Share This Article
Leave a Comment