সিরাজগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

0
119

সিরাজগঞ্জের তাড়াশে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত দেড়টার দিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন—উপজেলা কৃষকলীগের সাবেক আহ্বায়ক মীর মো. শহিদুল ইসলাম শহিদ ও মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ আলম। তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি, যার কারণে তাদের আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here