চট্টগ্রামের বোয়ালখালীতে এক কলেজছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে তা ফেসবুক মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) শিক্ষার্থীর মা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করলে, মঙ্গলবার (১১ নভেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ইমতিয়াজ হোসেন আহমদ (১৮), আব্দুল কাদির রায়হান বাদশা (১৬) এবং নুরুল আলম বাপন (১৯)। এএসআই মুহাম্মদ মিজানুর রহমান জানান, তারা টয়লেটের ভেন্টিলেটর ব্যবহার করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছিল।
