**আগামীর বাংলাদেশ হবে সাম্য ও সহমর্মিতার**

0
127

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গড়তে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা হবে। এই বাংলাদেশ হবে সাম্য, সহমর্মিতা ও সহযোগিতায় সমৃদ্ধ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। টুকু জানান, টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী ও তাদের স্বজনরা যথাযথ চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগে দ্রুত এই হাসপাতাল পরিদর্শন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। দেশের ভাবমূর্তি ও উন্নয়নের কথা মাথায় রেখে আমাদের আগামী দিনের পথচলা নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্যেই সাত দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটি শুধু একটি কর্মসূচি নয়, নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বানও বটে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পরিচ্ছন্ন টাঙ্গাইল কমিটির আহ্বায়ক মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহিদুল আলম টিটুসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here