*একাকীত্বের আনন্দে দিনটি উদযাপন – ব্যাচেলর দিবস**

0
133

আজকের দিন একা থাকার দিন। একা থাকার আনন্দ একবার যাদের জানা, তারা সাধারণ প্রেমের শৃঙ্খলে বাঁধা পড়তে খুব একটা আগ্রহী হন না। ব্যাচেলর জীবন মানে হলো সম্পূর্ণ স্বাধীনতা, নিজের মতো জীবন যাপন, যেন বাতাসে উড়ছে কোনো খোলা ঘুড়ির মতো—কেউ কিছু হিসাব চাইছে না। কী, কেন, কখন, কীভাবে—এই সব ঝামেলা নেই। নিয়ম করে ফোনালাপ, খুদেবার্তা, বিশেষ দিন মনে রাখা, প্রশংসা—এসব জটিলতা থেকে মুক্ত থাকে তারা। আজ, মঙ্গলবার (১১ নভেম্বর), পালিত হচ্ছে ‘ব্যাচেলর দিবস’। যদিও বিশ্বের অনেক দেশে এটিকে ‘সিঙ্গল ডে’ নামে বেশি চেনা যায়, তবে মূলত এটি ‘ব্যাচেলর দিবস’ হিসেবেই শুরু হয়েছিল। তারিখ ১১ নভেম্বর বা ১১-১১ সংখ্যায় লেখা হয়, যা একক বা একাকীত্বের প্রতীক হিসেবে দেখা হয়। বিশ্বের বিভিন্ন দেশে দিনটি নানা আয়োজনের মাধ্যমে বা নিভৃতে উদযাপিত হয়। চীনে এটি বাণিজ্যিক ছুটির দিন হিসেবেও পরিচিত। একা থাকা মানুষ নিজের জন্য বা প্রিয়জনের জন্য কেনাকাটার মাধ্যমে নিজেদের একাকিত্ব উদযাপন করেন। এই দিবসের গোড়াপত্তনও চীনেই। নানজিং বিশ্ববিদ্যালয়ের একদল নিঃসঙ্গ শিক্ষার্থী, যারা ভালোবাসায় ব্যর্থ হয়েছেন বা সম্পর্কের টানাপোড়েন থেকে একাকীত্ব বেছে নিয়েছেন, তারা এই উদযাপন শুরু করেন। ভালোবাসায় ব্যর্থ হলেও তারা জীবনকে ইতিবাচকভাবে দেখতেন। তাই তারা ঠিক করলেন, প্রেমের কষ্টের বদলে একা থাকা জীবনকে আনন্দের ছন্দে উদযাপন করা হবে। ১৯৯৩ সালের ১১ নভেম্বর দিনটি বেছে নেওয়া হয়। কারণ, রোমান অক্ষরে ১১-১১ লিখলে চারটি ‘১’ দাঁড়িয়ে থাকে—একক প্রতীক এবং একই সঙ্গে চারটি এক মিলে জীবন উপভোগের নতুন প্রেরণা। ভালোবাসা বা ভ্যালেন্টাইনস ডে-এর বিকল্প হিসেবে এটি ধীরে ধীরে চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে জনপ্রিয় হয়ে ওঠে। নিঃসঙ্গ মানুষ আনন্দে দিনটি উদযাপন করে, বন্ধুদের সঙ্গে মজা করে কাটায়। টমাস ও রুথ রয় নামের দুজনের উদ্যোগে দিনটি প্রচলিত হয়, যদিও সঠিকভাবে কখন থেকে পালিত হচ্ছে তা জানা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here