চট্টগ্রামের হাসপাতালে যুবককে জোরপূর্বক তুলে নেওয়ার ভিডিও ভাইরাল, তিনজন আটক

0
158

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল থেকে এক যুবককে জোরপূর্বক তুলে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে এবং তুলে নেওয়া যুবককেও হেফাজতে নিয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (৯ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার ওই হাসপাতালে। সোমবার (১০ নভেম্বর) ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশিত হওয়ার পর ভিডিওটি ভাইরাল হয়। তুলে নেওয়া যুবকের নাম মো. ফরহাদ। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ এলাকার ছাত্রলীগের সাবেক নেতা (বর্তমানে নিষিদ্ধ) এবং বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, হাসপাতালের চিকিৎসক চেম্বারের সামনে চার থেকে পাঁচ জন যুবক তাকে টেনে বের করছেন, দুই হাত ধরে রাখছেন। যুবক বারবার মুক্ত হওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানিয়েছেন, যুবক বর্তমানে পুলিশের হেফাজতে আছেন এবং তিনজনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here