**আ.লীগের আঙুলের নীচে ১৫ বছর জামায়াতের সংগঠন চালানোর অভিযোগ: অভি**

0
134

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেছেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের আঙুলের নীচে বসে গত ১৫ বছর জামায়াতে ইসলামী দেশের সংগঠন চালিয়েছে।’ সোমবার (১০ নভেম্বর) ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকার ধামরাইয়ে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ধামরাই বাজার রথখোলা থেকে শুরু হয়ে র‌্যালিটি ঢুলিভিটায় শেষ হয়। এতে নারীসহ হাজারো নেতাকর্মী অংশ নেন। সমাবেশে নাজমুল হাসান অভি বলেন, ‘গত ১৫ বছর ৭ মাস সাধারণ মানুষ নিপীড়নের মধ্যে বন্দি জীবনযাপন করতে হয়েছে। আমাদের নেতাকর্মীরা হাজারো মামলা নিয়ে রাস্তায় ঘুরেছেন। তখন আমরা জামায়াতে ইসলামীকে রাস্তায় দেখিনি। এখন তারা ক্ষমতার জন্য যেকোনো বাঁকাতে রাজি।’ তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর আমরা আপনাদের দেখেছি—আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের আঙুলের নীচে বসে সংগঠন চালিয়েছেন। আজকে বলেন, নৌকা দেখেছেন, ধানের শীষ দেখেছেন, এবার দাঁড়িপাল্লা দেখেন। আপনারা এরশাদের সময়ও ক্ষমতার ভাগ নিয়েছেন, চারদলীয় জোটেও ভাগ নিয়েছেন, শেখ হাসিনার সঙ্গে থেকেও ভাগ নিয়েছেন। তাই বাংলাদেশের মানুষ আপনাদের আর দেখতে চায় না। এখন তারা ধানের শীষ দেখতে চায়।’ সমাবেশের আগে আয়োজিত র‌্যালিতে ধামরাই উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল, কৃষক দল ও ছাত্রদলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন ও রাশেদ মিয়া। এছাড়া থানা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দসহ কলেজ ছাত্রদলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here