বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নেওয়ার অগ্রগতি জানাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের ‘ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো-অপারেটিভস’ (এনবিসিসি) প্রতিনিধি দল।

0
126

রোববার (২৬ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল ও এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। এনবিসিসি ৬৫টিরও বেশি জাপানি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি ফেডারেশন, যারা বাংলাদেশের সঙ্গে চুক্তি করে আগামী পাঁচ বছরে এক লাখের বেশি কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে। প্রথম ধাপে আগামী বছর দুই হাজার কর্মী নেওয়া হবে, এরপর ২০২৭ সালে ছয় হাজার ও ২০২৮ সালে ১৮ হাজার। নির্মাণ, সেবা, কৃষি, অ্যাভিয়েশন ও গার্মেন্টস খাতে বেশি চাহিদা রয়েছে। প্রধান উপদেষ্টা ভাষাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বলেন, জাপান থেকে ভার্চুয়াল বা সরাসরি প্রশিক্ষক এনে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা যেতে পারে। জাপানি প্রতিনিধি দল বাংলাদেশের প্রশিক্ষণ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে জানায়, আগামী বছর থেকেই নিয়োগ শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here