দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : কাদের গনি

0
195

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি উন্নয়ন, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে বিএনপির কোনো বিকল্প নেই। তাই আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ফটিকছড়ির হেয়াকো বাজার, নারায়ণহাট, মির্জারহাট, শান্তিরহাট ও ভূজপুর এলাকায় বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বিএনপির নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি আরও বলেন, “যারা একসময় দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের হাতে এই দেশ কখনো নিরাপদ নয়।” এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সারোয়ার হোসেন, ওসমান তাহের সম্রাট, ইয়াকুব সিফাত, কামাল চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস মেম্বার, রিফাত চৌধুরী, মাসুদ আজহার, হাসান হাফিজ, সোহেল সিকদার, সেলিম খান, আব্দুল আল মামুন, মোহাম্মদ রানা, সুমন খান, কামাল উদ্দিন, নুরুল আফছার, আবু সাঈদ রুবেল, সাইমুনুল করিম, আব্দুল মান্নান, মো. খোরশেদ, মুনাফ চৌধুরী, ইসমাইল রাজ, আব্দুর রাজ্জাক, ইলিয়াস বাচা, ওমর ফারুক ও সোহেল রানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here