পতেঙ্গায় গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0
182

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে খেজুরতলা পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যুবকের পরিচয় শনাক্তে তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here