“সিএমপি’র চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজির মামলার পাঁচ আসামি গ্রেফতার”-ওসি চান্দগাঁও-এর নেতৃত্বে রাতভর সফল অভিযান, মামলা নং-২১ এর গ্রেফতার অভিযান সম্পন্ন-

2 Min Read

সয়য়ের আলো ডেস্কঃ
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)-এর চান্দগাঁও থানার পুলিশ একটি চাঁদাবাজির মামলায় অভিযুক্ত পাঁচজনকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে। অভিযানটি পরিচালিত হয় ১৯ জুন ২০২৫ ইং, রাত ১১:৪৫ ঘটিকায়, চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ওসি, চান্দগাঁও থানা, এবং সরাসরি অভিযানে অংশগ্রহণ করেন এসআই কাজী মনিরুল করিম সঙ্গীয় ফোর্সসহ। গ্রেফতারকৃত আসামিরা হলেনঃ ১. মোঃ নয়ন (৩৫) পিতা: মৃত মোঃ ইসমাইল, মাতা: হালিমা বেগম স্থায়ী ঠিকানা: ওসমানগঞ্জ, সিকদার বাড়ী, ৪নং ওয়ার্ড, ১নং ইউনিয়ন, থানা: চরফ্যাশন, জেলা: ভোলা বর্তমান ঠিকানা: কুলাপাড়া, ফারুক মিয়ার ভাড়া বাসা, পশ্চিম মোহরা, ৫নং ওয়ার্ড, চান্দগাঁও, চট্টগ্রাম। ২. মোঃ লোকমান (২৮) পিতা: মৃত বজল আহম্মদ, মাতা: সিরাজ খাতুন
ঠিকানা: আদর্শগ্রাম (গুচ্ছগ্রাম), ৩নং ওয়ার্ড, থানা: রাঙ্গুনিয়া, জেলা: চট্টগ্রাম।
৩. মোঃ ফয়সাল হোসেন (৩২) পিতা: মোঃ খুরশু হোসেন, মাতা: মোছাঃ চম্পা বেগম স্থায়ী ঠিকানা: শীপনগর, জজ বাড়ী, ৯নং ওয়ার্ড, ৪নং ইউপি, থানা: নান্দাইল, জেলা: ময়মনসিংহ বর্তমান ঠিকানা: কুলাপাড়া, এস.এস ভবন, ২য় তলা, পশ্চিম মোহরা, ৫নং ওয়ার্ড, চান্দগাঁও, চট্টগ্রাম।৪. মোঃ শাহীন (২১)
পিতা: মৃত হামিদ হোসেন, মাতা: মৃত কালা বানু ওরফে আনোয়ারা বেগম
ঠিকানা: নয়ারহাট, কুলগাঁও টেনারী বটতলা, খলিল শাহ মাজার সংলগ্ন, কাজী বাড়ী, ২নং জালালাবাদ ওয়ার্ড, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম। ৫. সনজিত নাথ (৪৯)
পিতা: মৃত জতিন্দ্র নাথ, মাতা: সূর্য বালা দেবী
স্থায়ী ঠিকানা: চাপাতলি, কলিশ মহাজনের বাড়ি, ৩নং ওয়ার্ড, থানা: আনোয়ারা, জেলা: চট্টগ্রাম বর্তমান ঠিকানা: দক্ষিণ বুড়িশ্চর, বগমান শেনের বাড়ি, থানা: হাটহাজারী, জেলা: চট্টগ্রাম।মামলার তথ্য:এই পাঁচজন আসামির বিরুদ্ধে চান্দগাঁও থানায় দায়েরকৃত চাঁদাবাজির মামলা নং-২১, তারিখ: ১৮ জুন ২০২৫, দণ্ডবিধির ধারা ১৪৩/৩৪১/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পুলিশের অবস্থান: চান্দগাঁও থানার ওসি জানান, “চাঁদাবাজি, সন্ত্রাস ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে। এই ধরনের অপরাধ রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি, এবং এ অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয় জনগণ পুলিশের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এ ধরনের অভিযানের ধারাবাহিকতা কামনা করেছে।

Share This Article
Leave a Comment