তেজগাঁওয়ে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

By admin
1 Min Read
  • রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ রানা হাওলাদার (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। রোববার (১৩ সেপ্টেম্বর) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার রানা হাওলাদার শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার মাঝি কান্দি এলাকার বাসিন্দা। তার বাবা নজরুল হাওলাদার এবং মা সেলিনা আক্তার। সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Share This Article
Leave a Comment