চট্টগ্রামে শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে স্মরণ করে দোয়া মাহফিল

0
121

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মরণ সভা ও দোয়া মাহফিল সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গভীর শ্রদ্ধা ও আবেগময় পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে আইনজীবী সমাজ তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানান। স্মরণ সভায় সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ফজলুল বারী। তিনি বলেন, “আইনজীবী আলিফ ছিলেন উদ্যমী ও মেধাবী তরুণ। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।” তিনি শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবি জানান। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট আবদুস সাত্তার। তিনি বলেন, “এডভোকেট সাইফুল ইসলাম আলিফ আমাদের গর্ব। আইন ও ন্যায়বিচারের স্বার্থে তাঁর ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।” একই সঙ্গে তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্বাগত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী বলেন, “আলিফ ছিলেন এক নিবেদিতপ্রাণ আইনজীবী। তাঁর হত্যায় শুধু পরিবার নয়, পুরো আইনজীবী সমাজ শোকাহত। আমরা চাই দ্রুত বিচার আইনের আওতায় ন্যায়বিচার নিশ্চিত হোক।” স্মরণ সভায় আরও বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি এড. মুহাম্মদ এনামুল হক, এডহক কমিটির সাবেক সদস্য এড. শামশুল আলম, পাঠাগার সম্পাদক এড. তৌহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এড. মোঃ মনজুর হোসেন, সাবেক অর্থ সম্পাদক এড. আশরাফুল হক আনসারী জুয়েলসহ সিনিয়র আইনজীবী এড. মহিউদ্দিন হাসেমী, এড. রাহিম উদ্দিন চৌধুরী, এড. মাহবুবুল হক অনু, এড. সুলতান মোঃ ওহিদ, এড. আশরাফ সিদ্দিকী, এড. রবিউল হোসেন নয়ন, এড. মোঃ লোকমান, এড. এইচ এস সোহরাওয়ার্দী, এড. কুতুব উদ্দিন ও এড. ইউসুফ আলম মাসুদ প্রমুখ। পরিশেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে সমিতির বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here