চট্টগ্রাম মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সদস্য হলেন ট্রাস্টি রুবেল বড়ুয়া

0
118

রিপ্লব বিজয়, চট্টগ্রাম ….

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সদস্য পদ অর্জন করেছেন। বুধবার তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের কাছ থেকে সদস্যপদের সনদ ও আইডি কার্ড গ্রহণ করেন। এ সময় হাসপাতালের পরিচালক বলেন, সরকারের পাশাপাশি সমাজের সচ্ছল ও উদার মানুষগুলো এগিয়ে এলে রোগীসেবার মান আরও উন্নত করা সম্ভব। তিনি রুবেল বড়ুয়ার তারুণ্যদীপ্ত মানবসেবার মনোভাবকে স্বাগত জানিয়ে বলেন, “যুবসমাজকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে; তাদের শক্তি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, রুবেল বড়ুয়ার মতো তরুণরা ধারাবাহিকভাবে মানবসেবায় যুক্ত থাকলে রোগীদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here