
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা, দেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, সমাজসেবক ও মানবহিতৈষী অধ্যাপক ডা. রবিউল হোসেন-এর মৃত্যুতে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মো. কামাল উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নেতৃদ্বয় এক যৌথ শোকবার্তায় বলেন, “অধ্যাপক ডা. রবিউল হোসেন ছিলেন দেশের চক্ষু চিকিৎসা সেবার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি সারাজীবন মানবসেবাকে ব্রত হিসেবে গ্রহণ করে অসংখ্য মানুষের চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র শুধু একটি চিকিৎসা প্রতিষ্ঠান নয়, এটি মানবকল্যাণে তাঁর আজীবন অবদানের এক অনন্য স্মারক। চিকিৎসা, শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” তারা আরও বলেন, “ডা. রবিউল হোসেনের মৃত্যুতে দেশ একজন বরেণ্য চিকিৎসক, দূরদর্শী সংগঠক ও মহান মানবদরদীকে হারালো। তাঁর আদর্শ ও কর্ম নতুন প্রজন্মকে মানবসেবায় অনুপ্রাণিত করবে।” চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মো. কামাল উদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।