
সাইফুল ইসলাম চট্টগ্রাম :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলমের মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। আজ চট্টগ্রাম কারাগারে থাকা অবস্থায় নুরুল আলমের মৃত্যু হয়। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্য ও স্বজনরা মৃত্যুর কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।