
গতকাল হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আয়োজিত প্রতিবাদ সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল থেকে আমাদের হেফাজত চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির “সম্মানিত সদস্য সচিব” মাওলানা এনামুল হক সিরাজ আল-মাদানীর এন্ড্রয়েড মোবাইলটি কোন পকেটমার নিয়ে গিয়েছে। কোনো মিটিং-মিছিলে এমন ঘটনা যেন নিত্যনৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। এ-ই পর্যন্ত আমাদের অনেক নেতৃবৃন্দের মোবাইল খোয়া গেছে। আমার নিজেরও দুটো হারিয়েছি। সাধারণত এগুলোর আইনি কোনো প্রতিকারও পায়না যায়না। কারণ প্রতিকার করতে গিয়ে আরো কয়েকটি মোবাইলের টাকা খরচ করলেও ফলাফল প্রায়ই পাওয়া যায় না। তবে গতকালের ঘটনায় অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, ছিনতাইকারী চক্র এনামুল হক মাদানী ভাইয়ের মোবাইলের পাশাপাশি বিকাশ একাউন্টে থাকা বড় এমাউন্টের টাকাও হাতিয়ে নিয়েছে। ইতিমধ্যে আইনিভাবে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তবে স্ট্যাটাস লিখার কারণ হচ্ছে- প্রশাসন যেন এ-ই ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করে। ছিনতাইকারী চক্র যেন কোনো গডফাদারের আশ্রয়-প্রশ্রয় না পায়। আমরা তাঁকে খুঁজে বের করবই এবং এই ঘটনার শেষ দেখে ছাড়ব -ইনশাআল্লাহ।
আর এ-ই পোস্ট, ছিনতাইকারী বা তাঁর কোনো দোসরদের চোখে পড়ে, তাঁরা দ্রুত যেন টাকাগুলো ফিরিয়ে দেই।