জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহের সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর

By admin
1 Min Read

চলতি জানুয়ারিতে দেশের ওপর মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত বিশেষ জলবায়ু বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, মাসের মধ্যে ২-৩টি শৈত্যপ্রবাহ হবে মৃদু থেকে মাঝারি (৮-১০ ডিগ্রি সেলসিয়াস), আর ১-২টি হবে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) পর্যায়ের। শৈত্যপ্রবাহ চলাকালীন দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দিনে শৈত্যপ্রবাহ তীব্র আকার নিলে দিন ও রাতের তাপমাত্রা কমে যেতে পারে। বার্তায় আরও বলা হয়েছে, জানুয়ারিতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদ-নদী অববাহিকা ও বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, আর অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বেড়ে যেতে পারে। এ সময় দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা নেই। দেশের প্রধান নদ-নদীসমূহে পানিপ্রবাহও স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Share This Article
Leave a Comment