মোঃ সাইফুল ইসলাম
চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত ১৩ ভরি স্বর্ণালংকার ও
নগদ ৩,৩০,০০০/- (তিন লক্ষ ত্রিশ হাজার) টাকা উদ্ধার পুর্বক জব্দ করা হয়েছে। এঘটনায় জড়িত ২ ছিনতাইকারী কে গ্রেফতার করেছে পুলিশ।
সুত্রে প্রকাশঃ কোতোয়ালী থানায় ঘটনার অভিযোগকারী অভিষেক বড়ুয়া (৩৫), পিতা-খোকন বড়ুয়া, মাতা-প্রবাসী বড়ুয়া, সাং-পশ্চিম গহিরা, ডাকঘর-গহিরা-৪৩৪৩, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, কর্মক্ষেত্রের ঠিকানা-হাজারী গলি, জহুর কমপ্লেক্স, ২য় তলা, ধীমান স্টোর, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম এর নিকট হইতে বিগত ০৮ মে সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন রেলওয়ে পাবলিক হাই স্কুলের বিপরীত পাশে কুলিয়ারচর সিএনজি স্টেশনের সামনে পাকা রাস্তার উপর হইতে অজ্ঞাতনামা ছিনতাইকারী’ রা ০৪টি স্বর্ণের চুড়ি, যাহার ওজন-২০০ গ্রাম, অনুমান বাজর মূল্য-২৫,০০,০০০/-, এবং ২টি মোবাইল সেট মূল্য অনুমান-২০,০০০/- টাকা ছিনতাই করিয়া নিয়া যায়।
উল্লিখিত ঘটনার পরিপ্রেক্ষিতে ১৮ মে (রবিবার) ঝটিকা অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত ছিনতাইকারী ১। মোঃ আরমান (৩৬), পিতা-মৃত আবুল কালাম, মাতা-মাছুয়ারা বেগম, সাং-পাঠাইন্যা গোদা, নুরুজ্জামান নাজির সড়ক, বাঁচা মিয়া হাজীর বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।
২। সাজু কুমার বনিক (৩০) পিতা-রতন বনিক, মাতা-শেফারী বনিক, সাং-কাঞ্চনা, বনিক পাড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম বর্তমান-মোহরা দেওয়ান মহসিন সড়ক, মতিলাল দেয়ান বাড়ি, থানা-চান্দগাঁও জেলা-চট্টগ্রামদ্বয়কে চান্দগাঁও থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়।
আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, লুন্ঠিত স্বর্ণের ৪টি চুড়ি গলিয়ে তারা একাধিক চুড়ি তৈরী করে এবং উক্ত তৈরীকৃত চুড়ি সমূহের মধ্যে আসামীদ্বয়ের হেফাজত হইতে ১৩ ভরি স্বর্ণ (৫টি স্বর্ণের চুড়ি) যাহার ওজন-১৫০ গ্রাম (অনুমান বাজার মূল্য-১৮,৮৫,০০০/-), এবং নগদ-৩,৩০,০০০/- (তিন লক্ষ ত্রিশ হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
এব্যাপারে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-২১ তারিখ-১৮/০৫/২০২৫ইং ধারা-৩৯২ পেনাল কোড। রুজু করা হয়েছে।
ওসি আরও জানান যে, গ্রেফতারকৃত আসামী মোঃ আরমান (৩৬) এর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় সর্বমোট ১৩টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে ।