চট্টগ্রাম জেলা পুলিশে পদোন্নতি, পুলিশ পরিদর্শকের র‍্যাংক ব্যাজ পরালেন এসপি

0
10

চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত সার্জেন্ট মো. শাহ নেওয়াজ পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।

এ সময় পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন জানান এবং তাঁর পেশাগত জীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতে আরও নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

র‍্যাংক ব্যাজ পরানোর এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here