প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে সিএমপির নিরাপত্তা ব্রিফিং প্যারেড

0
45

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিফিং প্যারেড করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

এতে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা, সমন্বয় ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন সিএমপি কমিশনার।

তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন। পাশাপাশি সফরকালে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা সমন্বিতভাবে পরিচালনা এবং যেকোনো পরিস্থিতিতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং; উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএমসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রস্তুতি নিশ্চিত করতেই এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here