চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে শারদ উপহার বিতরণ

0
18

চট্টগ্রাম: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জাগো হিন্দু পরিষদের (JHP) উদ্যোগে শারদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শারদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আলহাজ ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান, যুবদলের সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন দিপ্তী, ট্রাস্টি রাজীব ধর তমাল, ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল এবং কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস।

এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা মিলন শর্মাসহ সংগঠনটির নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here