ঢাকার রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ মাহমুদা আক্তার সোনিয়া (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
সোমবার (১২ অক্টোবর) পরিচালিত এ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহমুদা আক্তার সোনিয়া চাঁদপুর জেলার শাহরাস্তি থানার মনিপুর গ্রামের আবুল হোসেন ও খোদেজা বেগমের মেয়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজার থেকে ঢাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা পরিবহনের সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে।

