বাকলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা

0
6

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টায় ডিসি (দক্ষিণ)-এর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. হাবিবুর রহমান প্রাং।

সভায় বাকলিয়ার ঘনবসতিপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকায় অপরাধ প্রতিরোধে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পুলিশিং সদস্যদের দায়িত্ব নির্ধারণ, সন্দেহজনক তথ্য দ্রুত থানায় জানানো এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া অপরাধপ্রবণতা থেকে কিশোরদের দূরে রাখতে ঝুঁকিতে থাকা কিশোরদের খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রস্তাব উঠে আসে।

সভাপতির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং বলেন, “নিরাপদ এলাকা গড়তে পুলিশের পাশাপাশি স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।”

তিনি কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের আইনের সীমার মধ্যে থেকে তথ্য সরবরাহ ও জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন), বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here