বিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তার

By admin
1 Min Read

রাজধানীর বিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় মো. মোজাহিদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১টা ৩৫ মিনিটের দিকে বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযানিক ডিউটিতে থাকা সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সদস্যরা ছিনতাইয়ের সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার মো. মোজাহিদ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের মৃত স্বপন মিয়ার ছেলে। তার বর্তমান ঠিকানা রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায়। অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

Share This Article
Leave a Comment