বায়েজিদে অভিযান: ৪ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

By admin
1 Min Read

চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চারটি মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি ইকরাম চৌধুরী আকিজ। কোতোয়ালী থানার এসআই মো. আসাদুজ্জামান, এএসআই সোহেল আহমেদ, এএসআই হেলাল হোসেন ও এএসআই সাইফুল ইসলাম মুন্সিসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, দায়রা-৪৩১৪/২৫, দায়রা-৫৯৭/২৪, সিআর-৮৭১/২৩ এবং সিআর-৬৯/২৫ নম্বর মামলায় ইকরাম চৌধুরী আকিজের বিরুদ্ধে চারটি সিআর সাজা ওয়ারেন্ট রয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে পটিয়া থানায় আরও দুটি সিআর ওয়ারেন্ট মূলতবি থাকার তথ্য পাওয়া গেছে।গ্রেপ্তারের পর আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share This Article
Leave a Comment