সড়ক দুর্ঘটনায় সিএমপির কনস্টেবল জাহাঙ্গীর আলমের মৃত্যু

0
31

ফেনীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানায় কর্মরত কনস্টেবল জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফেনী সদর থানার কাজীরবাগ এলাকায় একটি অটোরিকশার সঙ্গে মিনি পিকআপের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৭টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জাহাঙ্গীর আলমের বয়স ৩৯ বছর। তিনি সিএমপির খুলশী থানায় ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। জাহাঙ্গীর আলম ফেনী সদর উপজেলার ৫ নম্বর কাজীরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার বাবা আব্দুল কাদের এবং মা ছালেহা বেগম। তার অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। একজন দায়িত্বশীল পুলিশ সদস্যকে হারিয়ে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সহকর্মীরা। মহান আল্লাহর নিকট  মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here