
চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাগো হিন্দু পরিষদ (জেএইচপি) কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ। সাক্ষাৎ উপলক্ষে জেলা প্রশাসককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায় সংগঠনটি। জাগো হিন্দু পরিষদ জানায়, এই সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছে। এ সময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক মাহবুবুর রহমান শামীমের সফল কর্মজীবন, সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়। জাগো হিন্দু পরিষদ (জেএইচপি) কেন্দ্রীয় কমিটি জানায়, ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সঙ্গে ইতিবাচক সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।