ভিসা আবেদনকারীদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

By admin
1 Min Read

যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা অনুমোদনের সম্ভাবনা কমতে পারে এবং এ ক্ষেত্রে পরিশোধিত আবেদন ফি ফেরত দেওয়া হবে না। রোববার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানায়। বার্তায় উল্লেখ করা হয়, ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত। অন্য দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। এছাড়া, এ ধরনের আবেদনের জন্য জমা দেওয়া ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।

Share This Article
Leave a Comment