বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজট

By admin
1 Min Read

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে তাদের এই কর্মসূচির কারণে সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীসহ সাধারণ মানুষ। শ্রমিকদের আন্দোলনের কারণে মহাখালী-তেজগাঁও সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। এর প্রভাব আশপাশের সড়কগুলোতেও পড়ে, যেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তারা সড়কের ওপর অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নাসা গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করছেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

Share This Article
Leave a Comment