ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

By admin
1 Min Read

বাংলাদেশ সরকার ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার (ডেপুটি হাইকমিশনার) পাওয়ান বাঢ়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হতে পারে। প্রসঙ্গত, গত ১৪ জুন ডা. জাহেদ উর রহমান একটি আন্তর্জাতিক বৈঠকে অংশ নিতে দিল্লি যান। তবে ইমিগ্রেশনসংক্রান্ত জটিলতার কারণে তিনি ভারতে প্রবেশ করতে পারেননি। পরে দিল্লিতে অবস্থান না করে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, তিনি এ সফরে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেননি।

Share This Article
Leave a Comment